প্রশ্নঃ ইসলামে খেলাধুলা কি জায়েজ? খেলাধুলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। SR-Media24

Views
প্রশ্ন এবং উত্তর  



প্রশ্নঃ ইসলামে খেলাধুলা কি জায়েজ?
.
উত্তরঃ ইসলামে কিছু খেলা হারাম! আর কিছু জায়েজ।
.
★যেসব খেলায় শরীর চর্চা হয়, সেইগুলো খেলা হালাল। যেমন- দৌড়, কুস্তি, ক্রিকেট, আর ফুটবল ইত্যাদি। তবে ফুটবল খেলায় যদি সতর তরক করা হয়, তাহলে এমন খেলা জায়েজ নেই।
*
কিন্তু এসব খেলা টাকা দিয়ে খেললে, এটা হারাম হবে। (সুরা মায়েদা আয়াত ৯০)
★ আর যেসব খেলায় শরির চর্চা নেই, সেই সব খেলা হারাম। যেমন: লুডু, দাবা, পাশা কেরামবোর্ড ইত্যাদি খেলা হারাম।
.
কারণ হাদীসে আছে-
.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، وَقَبِيصَةُ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»
.
আবু বুরায়দা (র) নবী (সাঃ) বলেনঃ যে ব্যক্তি দাবা খেললো, সে যেন তার হাত শূকরের গোশত ও রক্তে রঞ্জিত করলো।
.
(মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, আদাবুল মুফরাদ, হাদিস নং ১২৮৩)
.
হাদিসের মান: হাসান হাদিস।
.
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا غَمَسَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ ‏"‏ ‏.‏
.
সুলাইমান ইবনু বুরাইদাহ (রাঃ) হতে তার পিতার সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি পাশা খেললো, সে যেন শূকরের মাংস ও রক্তের মধ্যে হাত ডুবালো।
.
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৯৩৯)
.
হাদিসের মান: সহিহ হাদিস।
.
আর যেসব খেলায় কোন উপকার নেই এসব হারাম। এসব ফাল্তু কাজ মুমিন এর বৈশিষ্ট নয়! (23:3)
.
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
.
আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ।
.
উল্লেখ্য মোবাইলে গেম খেলাও হারাম! কারণ এতেও কোনো শারীরিক বা কোনো উপকার নেই। বরং ক্ষতিই আছে।
★রাসুলুল্লাহ (সঃ) বলেছেন,

♥যে লোক রোজা রাখার পরও মিথ্যা বলা ও খারাপ (হারাম) কাজ ত্যাগ করেনি,তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোন প্রয়োজন নেই।♥

--(বুখারি হাঃ (১৯০৩)

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.