তৃতীয় বিশ্ব যুদ্ধের ব্যাপারে রাসূল (সাঃ) এর হাদিস। গুরুত্বপূর্ণ কিছু কথা- SR-Media24

Views



তৃতীয় বিশ্ব যুদ্ধের ব্যাপারে রাসূল (সাঃ) এর হাদিস :
:
1/ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
:
 “সেই পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না ফোরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি একশ জনে নিরানব্বই জন লোক মারা যাবে। যে কজন জীবনে রক্ষা পাবে, তারা প্রত্যেকে মনে করবে, বোধ হয় একা আমিই জীবিত আছি”।
:
(সহিহ মুসলিম, খণ্ড ৪, পৃষ্ঠা ২২১৯)
:
কোন যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে ???
:
চেঙ্গীস খানের মোঙ্গল দস্যুদের তীরন্দাজ যুক্ত ঘোড়ার যুদ্ধেও তো 100 জনে 99 জন মারা যায় নি,,,
:
পালিয়ে বাঁচার সুযোগ ছিল,,
:
অতএব বুঝাই যাচ্ছে এটা পারমাণবিক যুদ্ধ,,,
:
ফোরাত নদী ইরাক-সিরিয়ায় বহমান, সিরীয়ায় রয়েছে রাশিয়ার-ইরানের ঘাঁটি, ইরাকে রয়েছে ন্যাটো আমেরিকার ঘাঁটি। ফোরাত নদীর পানি শুকাতে শুরু করেছে, তুরস্ক 2020 সালে ফোরাত নদীর উৎপত্তি স্থলে বাঁধ নির্মাণ করেছে, অতএব বুঝাতেই পারছেন।
:
:
2/ রাসূল (সাঃ) বলেন :
:
" মহাযুদ্ধ এবং (কন্সটান্টিনোপল) শহর বিজয়ের মধ্যে ছয় বছরের ব্যবধান হবে।
:
আর সপ্তম বছরে মাসীহ দাজ্জাল আবির্ভূত হবে। "
:
(সুনান আবূ দাউদ (তাহকিককৃত), অধ্যায়ঃ ৩২/ যুদ্ধ-সংঘর্ষ, হাদিস নম্বর : ৪২৯৬)
:
:
অর্থাৎ ফোরাত নদীর সেই স্বর্ণের পাহাড়ের লোভে পরে যুদ্ধ তৃতীয় বিশ্ব যুদ্ধে রূপ নিবে যা ছয় বছর ব্যাপী হবে, ঐ যুদ্ধের সপ্তম বছরে দজ্জাল আসবে।
:
:
3/ রাসুল(স) বলেছেন :
:
যখন বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) এর উত্থান হবে এবং মদিনার পতন হবে তখন মহাযুদ্ধ দেখা দিবে,মহাযুদ্ধের সময় কুস্তুনতুনিয়া (ইস্তাম্বুল) বিজিত হবে এর পর দাজ্জালের আবির্ভাব হবে।
:
:
বর্তমানে বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) ইহুদিদের দখলে, ইহুদিরা মসজিদুল আল আকসার নিচে খনন করছে যাতে বাইতুল মোকাদ্দাস মসজিদটি ভেঙ্গে পরে, তাহলে তারা Third temple বানাতে পারবে।
:
:
যারা বলে ঈমাম মেহেদী আসতে 500 বছর লাগবে, তারা ঘুমে রয়েছে,,
:
:
এ ছাড়া সৌদি আরবেও তিন প্রিন্সের মধ্যে ক্ষমতার দ্বন্দ চলছে।
:
4/ রাসূল (সাঃ) বলেছেন  :
:
 ‘‘তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে। প্রত্যেকেই হবে খলীফার পুত্র। কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে। তারা ব্যাপক হত্যাকান্ড চালাবে। হাদীছের বর্ণনাকারী বলেনঃ ‘‘এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়আত করবে। যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়। কেননা তিনি হলেন আল্লাহর খলীফা মাহদী’’।
:
[ ইবনে মাজাহ, অধ্যায়ঃ কিতাবুল ফিতান। ইমাম আলবানী বলেনঃ ‘আল্লাহর খলীফা’ কথাটি ব্যতীত হাদীছের বাকী অংশ সহীহ।]
:
:
তফসীর ইবনে কাসীরে আছে , তোমাদের গুপ্তধন বলতে মূলত কাবা ঘরকে বুঝানো হয়েছে।

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.