ইসলামে গালাগালি সম্পূর্ণ নিষেধ। গালাগালি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। SR-Media24
Views
🌏🌏ইসলামে গালাগালি সম্পূর্ণ নিষেধ🌏🌏
ইসলাম একটি সুসভ্য ও আদর্শবান জীবন ব্যবস্থার নাম। সুরুচিসম্পন্ন মার্জিত আচরণ এই দ্বীনের অন্যতম বৈশিষ্ট্য। ইসলাম প্রতিপক্ষ ও শত্রুর সাথে ও ভদ্রতা ও সদাচরণের আদেশ দেয় এবং গালাগালি থেকে নিষেধ করে। গালমন্দ করা এই স্বচ্ছ ধর্মের স্বভাব নয়, তাই ইসলামের অনুসারী কেউ কখনো এ ধরণের নোংরা স্বভাবের হতে পারে না এবং এই আচরণকে স্বীকৃতি জানাতে পারে না। হাদীসে উল্লেখ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
«لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلا اللَّعَّانِ وَلا الْفَاحِشِ وَلا الْبَذِيءِ»
“মুমিন ব্যক্তি অপবাদ দাতা, অভিশাপ দাতা, অশ্লীল ও মন্দভাষী হতে পারে না।’’ [বুখারী, আদাবুল মুফরাদ ১/১১৬ তিরমিযী, বির ও স্বিলা অধ্যায়, অনুচ্ছেদ: অভিসম্পাত করা নং ১৯৭৭]
গালাগালি করা মুমিনের প্রতীক নয় আর না দ্বীন ইসলামের নিয়ম; কারণ এই স্বভাবের পরিণাম ভয়াবহ। তাই তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর ভাবে সতর্ক করেছেন। তিনি বলেন: «لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ»
“মুমিনকে অভিসম্পাত করা হত্যা তুল্য’’। [আহমাদ নং ১৫৭৯০]
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন: ” سباب المسلم فسوق و قتاله كفر”
“মুসলিমকে গালি দেওয়া ফাসেকী কাজ আর তার সাথে লড়াই করা কুফুরী কাজ” [বুখারী-মুসলিম]
ইসলাম স্পষ্ট ভাষায় অমুসলিমদের দেব-দেবীকেও গালি দিতে নিষেধ করেছে; কারণ এর প্রতিক্রিয়া আরও ভয়াবহ। মহান আল্লাহ বলেন:
ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم
(তারা আল্লাহকে ছেড়ে যাদের আহ্বান করে, তাদের তোমরা গালি দিবে না। কেননা, তারা শত্রুতাস্বরূপ অজ্ঞতাবশত: আল্লাহকেও গালি দিবে।) [আনআম/১০৮]
মুমিন কেবল উত্তম কথা বলে; কারণ মহান আল্লাহ তাদের সবসময় উত্তম ও উৎকৃষ্ট বলার আদেশ করেছেন। আল্লাহ তা’আলা বলেন:
وقل لعبادي يقولوا التي هى أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدواً مبيناً
(আমার বান্দাদের বল, তারা যেন উত্তম কথা বলে। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ।) [সূরা ইসরা/৫৩]
মুমিন সাধারণ লোককেই গালমন্দ করতে পারে না। আর যদি সাধারণ লোকদের ক্ষেত্রেই এমন নিষেধাজ্ঞা হয়, তাহলে মর্যাদাবান ও সম্মানিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে তা কিরূপ হতে পারে তা সহজেই অনুমান করা যেতে পারে। অত:পর গালাগালির লক্ষ্য যদি ঐ সম্প্রদায় হয়, যাদের মহান আল্লাহ ভালবাসেন, নিজ কিতাবে মহান আল্লাহ যাদের প্রশংসা করেছেন, যাদের তিনি তাঁর নবীর সাহচর্যের জন্য নির্বাচন করেছেন, যাদের দ্বারা দ্বীন ইসলাম প্রচার-প্রসার লাভ করেছে, তাহলে এমন আচরণ কতখানি জঘন্য ও ন্যক্কারজনক হতে পারে তা সকলে অনুমান করতে সক্ষম। তাদের গালমন্দ করা কেবল পাপকাজ নয়; বরং অপরাধও বটে।
রমজানে এই বিষয়টি আরো বেশি খেয়াল রাখতে হবে।
কেননা প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন, ‘‘কেবল পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয়; বরং অসারতা ও অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হল (আসল) সিয়াম। সুতরাং যদি তোমাকে কেউ গালাগালি করে অথবা তোমার প্রতি মূর্খতা প্রদর্শন করে, তাহলে তুমি (তার প্রতিশোধ না নিয়ে) তাকে বল যে, ‘আমি রোযা রেখেছি, আমি রোযা রেখেছি।’ (হাকেম, মুস্তাদ্রাক, বাইহাকী, ইবনে খুযাইমাহ, সহীহ, ইবনে হিববান, সহীহ, সহীহুল জামেইস সাগীর, আলবানী ৫৩৭৬নং)

কোন মন্তব্য নেই
✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।