মৃত্যু পরবর্তী ৯টি আকাঙ্ক্ষা বা আফসোস। সে গুলো কি কি?

Views


কোরআন
🔵মৃত্যু_পরবর্তী_৯টি_আকাঙ্ক্ষা_বা_আফসোসঃ

● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"
(সূরা আন-নাবা: ৪০)

● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"
(সূরা ফজর: ২৪)

● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"
(সূরা আল-হাক্কা: ২৫)

● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"
(সূরা ফুরকান: ২৮)

● "হায়! আমরা যদি আল্লাহ্ ও আল্লাহর রাসূল(ﷺ) এর আনুগত্য করতাম।"
(সূরা আহযাব: ৬৬)

● "হায়! আমি যদি রাসূল(ﷺ) এর পথ অবলম্বন করতাম।"
(সূরা ফুরকান: ২৭)

● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"
(সূরা আন-নিসা: ৭৩)

● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"
(সূরা কাহফ: ৪২)

● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"
(সূরা আনআ'ম: ২৭)

হে দয়াময় আল্লাহ্!! তুমি আমাদের ইহকালেই বোঝার তৌফিক দাও 🤲🤲— আমিন

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.