"কবরে ও কিয়ামতে কুরআন তিলাওয়াতকারীর কাছে আসবে"। SR-Media24

Views



[সুরা-আম্বিয়া, আয়াত-৪৭ ব্যাক্ষা]
-----------------------------------------------
বিসমিল্লাহির রহমানির রহিম,
-----------------------------------------
আল্লাহ তা'আলা বলেন----
"কিয়ামত দিবসে আমি স্থাপন করব ন্যায় বিচারের দাঁড়িপাল্লাসমূহ, সুতরাং কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। কর্ম যদি সরিষার দানা পরিমাণ ওজনের হয়, তবুও তা আমি উপস্থিত করব। আর হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।" [১]
________[সুরা-আম্বিয়া, আয়াত-৪৭]______
~~~
আয়াতের সংক্ষিপ্ত তফসীর-
[১] مَوَازِين শব্দটি مِيزان এর বহুবচন।
এর অর্থঃ দাঁড়িপাল্লাসমূহ। কিয়ামতের দিন পাপ-পুণ্য ওজন করার জন্য কয়েকটি দাঁড়িপাল্লা হবে, নতুবা দাঁড়িপাল্লা তো একটিই হবে, তবে ওর বিশেষ মহত্তের জন্য বা বিভিন্ন ধরনের আমলের দিকে লক্ষ্য রেখে বহুবচন ব্যবহার করা হয়েছে।
~~~
মানুষের আমল ও কর্মসমূহ অতীন্দ্রীয়, তা ইন্দ্রীয়গ্রাহ্য ও অনুভূত নয়, তার বাহ্যিক কোন রূপ বা অস্তিতত্ত্ব নেই, তাহলে তার ওজন কিভাবে সম্ভব? আধুনিক যুগে
এই প্রশ্নের কোন গুরুত্ব নেই। যেহেতু বর্তমানে বৈজ্ঞানিক আবিষ্কার এ প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছে। বর্তমানে বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে নিরাকার তথা ওজনহীন বস্তুও ওজন করা যাচ্ছে।
~~~
যখন মানুষের দ্বারা এটা সম্ভব তখন মহান আল্লাহর জন্য আকারহীন বা ওজনহীন অশরীরী জিনিসকে ওজন করা কেমন করে কঠিন হতে পারে?
~~~
আল্লাহ তা'আলার মহিমা হল, তিঁনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এ ছাড়া এও হতে পারে যে, (ন্যায়-বিচার করতে) মানুষকে দেখানোর জন্য তিঁনি নিরাকার বস্তুকে সাকার বানাবেন এবং তা ওজন করবেন।
~~~
যেমন হাদীসসমূহে কিছু কর্মের সাকার হওয়ার প্রমাণ পাওয়া যায়। উদাহরণ স্বরূপঃ- "কিয়ামতের দিন কুরআন এক ফ্যাকাসে বর্ণের শীর্ণ পুরুষের বেশে কুরআন তিলাওয়াতকারীর সামনে উপস্থিত হবে।
তখন সে (তিলাওয়াতকারী) জিজ্ঞেস করবে, 'তুমি কে?' সে বলবে, 'আমি কুরআন যা তুমি রাত্রি জাগরণ করে পাঠ করতে ও দিনে পিপাসার্ত অবস্থায় পাঠ করতে।"
(আহমাদ ৫/৩৪৮, ৩৫২, ইবনে মাজাহ)
~~~
"অনুরূপভাবে মুমিনের কবরে তার সৎকর্ম এক সুন্দর সুরভিত যুবকের রূপ ধরে আসবে, এবং কাফের ও মুনাফিকদের কাছে আসবে এর বিপরীত রূপ নিয়ে।"
(আহমাদ ৫/২৮৭)

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.