"নিজেকে মৃতদের মধ্যে গণনা কর"। গুরুত্বপূর্ণ কিছু কথা। SR-Media24
Views
📘 "নিজেকে মৃতদের মধ্যে গণনা কর" 📘 """"""""""""""""""""""""""''"""'"'"'""""""""""""""""""""""""" [সুরা-আন'আম-১৩৩/১৩৪, তফসীর] ------------------------------------------------- বিসমিল্লাহির রহমানির রহিম, --------------------------------------- "তোমার প্রতিপালক অমুখাপেক্ষী, অত্যন্ত দয়াশীল। তিঁনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারিত করবেন এবং যাকে ইচ্ছে তোমাদের স্থলাভিষিক্ত করবেন যেমন তিঁনি তোমাদেরকে অন্য সম্প্রদায়ের বংশ হতে সৃষ্টি করেছেন। [১৩৩] --- তোমাদেরকে যে ওয়াদা প্রদান করা হয় তা বাস্তবায়িত হবেই, আর তোমরা তা ব্যর্থ করতে পারবে না।" [১৩৪] _____[সুরা-আন'আম, আয়াত-১৩৩/১৩৪]____ ~~~ ১৩৩-১৩৪ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা স্বীয় রাসূল (সঃ)-কে সম্বোধন করে বলছেন- "হে মুহাম্মাদ (সঃ) ! তোমার প্রতিপালক সমস্ত মাখলুকাত হতে সর্ব দিক দিয়েই অমুখাপেক্ষী। সমস্ত ব্যাপারে সবাই তাঁরই মুখাপেক্ষী। তাছাড়া তিঁনি মহান ও দয়ালুও বটে।" ~~~ যেমন তিঁনি বলেনঃ (আরবী) অর্থাৎ “নিশ্চয়ই আল্লাহ লোকদের প্রতি অত্যন্ত করুণাময় ও দয়ালু।” (২:১৪৩) ~~~ ইরশাদ হচ্ছে- যদি তোমরা তাঁর আদেশ নিষেধ অমান্য কর তবে তিঁনি ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে দিবেন, অতঃপর যে কওমকে চাইবেন তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যাতে এই অন্য কওম তাঁর বাধ্য ও অনুগত হয়ে যায়। (আরবী) যেমন তিনি তোমাদেরকে অন্য এক জাতির বংশধর হতে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই কাজের উপর তিনি পূর্ণ ক্ষমতাবান, তাঁর কাছে এটা খুবই সহজ। যেমন তিঁনি পূর্ব যুগকে ধ্বংস করে ওদের স্থলে অন্য কওমকে আনয়ন করতে সক্ষম। ~~~ তিঁনি বলেনঃ "হে লোক সকল ! তোমরা আল্লাহর মুখাপেক্ষী এবং তার ফকীর। আর অমুখাপেক্ষী ও প্রশংসিত হচ্ছেন একমাত্র আল্লাহ তা'আলা। তিঁনি ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে অন্য মাখলুক সৃষ্টি করবেন। এটা তাঁর কাছে মোটেই কঠিন কাজ নয়। ~~~ তিঁনি বলেনঃ “যদি তোমরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নাও তবে তোমাদের পরিবর্তে তিঁনি অন্য কওমকে আনয়ন করবেন, অতঃপর তারা তোমাদের মত হবে না।” ~~~ আবান ইবনে উসমান এই আয়াত সম্পর্কে বলেন যে, (আরবী) মূলকেও বলা হয়, এবং বংশকেও বলা হয়। ~~~ আল্লাহ পাকের উক্তি-(আরবী) অর্থাৎ "হে মুহাম্মাদ (সঃ) ! তাদেরকে তুমি জানিয়ে দাও যে, কিয়ামত সম্পর্কে তাদেরকে যে কথার ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্য অবশ্যই পালিত হবে। তোমরা আল্লাহকে অপারগ করতে পারবে না। তিঁনি তো এ কাজের উপর ক্ষমতাবান যে, তোমরা মাটি হয়ে যাওয়ার পর, এবং তোমাদের হাড়গুলো পচে গলে নষ্ট হয়ে যাওয়ার পরও তোমাদেরকে তিঁনি পুনর্জীবিত করবেন। ~~~ এই আয়াতের তাফসীরে ইবনে আবি হাতিম (রঃ) হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী করীম (সঃ) বলেছেনঃ “হে আদম সন্তান ! যদি তোমরা জ্ঞানবান হও, তবে নিজেদেরকে মৃতদের মধ্যে গণনা (গণ্য) কর। কেননা, যার হাতে আমার প্রাণ রয়েছে তাঁর শপথ ! তোমাদেরকে যে বিষয় সম্পর্কে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী এবং তোমরা আল্লাহকে অক্ষম ও দুর্বল করতে পারবে না।” ___________[তফসীর ইবনে কাসির]______

কোন মন্তব্য নেই
✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।