প্রশ্নঃ নারী-পুরুষের সালাতের পদ্ধতি কি একই না ভিন্ন? প্রশ্ন এবং উওর।
Views
#প্রশ্নঃ নারী-পুরুষের সালাতের পদ্ধতি কি একই না ভিন্ন?
#উত্তরঃ রাসুলুল্লাহ(সঃ) নারী-পুরুষ উভয় জাতির উম্মতকে সম্বোধন করে বলেছেন,
"তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে।"
[সহীহ্ বুখারী ৬৩১ (আধুনিক প্রকাশনীঃ ৫৯৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬০৩), সহীহ ইবনু খুযাইমাহ্ ৩৯৭, সহীহ ইবনু হিব্বান ১৬৫৮, সহীহ আল জামি‘ ৮৯৩। মিশকাতুল মাসাবীহ (মিশকাত) অধ্যায়ঃ পর্ব-৪ঃ সলাত হাদিস নম্বরঃ ৬৮৩ ৷]
.
যে আদেশ শরীয়ত পুরুষদেরকে করেছে, সে আদেশ মহিলাদের জন্যও এবং যে সাধারণ আদেশ মহিলাদেরকে করেছে তাও পুরুষদের ক্ষেত্রে পালনীয় -যদি বিশেষ হওয়ার ব্যাপারে কোন প্রকার দলীল না থাকে। যেমন, “যারা সতী মহিলাদের উপর মিথ্যা অপবাদ আরোপ করে, অতঃপর চারজন সাক্ষী উপস্থিত করে না, তাদের জন্য শাস্তি হল ৮০ কোড়া---।” (কুরআন মাজীদ ২৪/৪)
পরন্তু যদি কেউ কোন সৎ পুরুষকে অনুরুপ অপবাদ দেয়, তবে তার জন্যও ঐ একই শাস্তি প্রযোজ্য।
.
সুতরাং মহিলা ও পুরুষ সালাতে একইভাবে হাত তুলবে, হাত বাঁধবে, রুকু সিজদাহ করবে ৷ তাশাহ্হুদেও সেইরুপ বসবে, যেরুপ পুরুষরা বসে।
উম্মে দারদা (রাঃ) তাঁর নামাযে পুরুষের মতই বসতেন। আর তিনি একজন ফকীহ্ ছিলেন।
[আত্-তারীখুস স্বাগীর, বুখারী ৯৫পৃ:, বুখারী, ফাতহুল বারী, ইবনে হাজার ২/৩৫৫]
আর মহিলাদের জড়সড় হয়ে সিজদাহ করার ব্যাপারে কোন হাদীস সহীহ নয়।
[সিলসিলাহ যায়ীফাহ, আলবানী ২৬৫২ নং]
.
সহীহ বুখারীতে আছে ৷ অধ্যায়ঃ ১০/ আযান হাদিস নম্বরঃ ৮২৭ ৷
১০/১৪৫. তাশাহ্হুদে বসার নিয়ম । যেখানে বলা হয়েছে—
.
উম্মু দারদা (রাযি.) তাঁর সালাতে পুরুষের মত বসতেন, তিনি ছিলেন দ্বীন সম্পর্কে বিশেষ জ্ঞানী।
[ তাওহীদ পাবলিকেশন্স ৮২৭, ইসলামিক ফাউন্ডেশন ৭৮৯ ]
.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এরূপ একটি হাদীসও নেই যেখানে তিনি বলেছেন - "নারীরা সালাতে তোমরা বুকের উপর হাত বাঁধবে আর পুরুষেরা তোমরা নাভীর নিচে ৷" একটি হাদীসও বর্ণিত হয় নি ৷
.
তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যথাঃ
.
✔ সতর ঢাকা ↴
.
সালাতের সময় পুরুষের জন্য দুই কাঁধ ও নাভী হতে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢাকতে হবে এবং মহিলাদের দুই হাতের কব্জি পর্যন্ত ও চেহারা ব্যতীত মাথা হতে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ সতর হিসাবে ঢাকা।[1]
পুরুষের কাপড় সালাত ও সালাতের বাইরে সর্বদা টাখনুর উপরে রাখতে হবে।[2]
কেননা পুরুষদের টাখনুর নীচে যতটুকু যাবে, ততটুকু জাহান্নামে পুড়বে’।[3]
.
[1] ফিক্বহুস সুন্নাহ ১/১২৫; নায়ল ২/১৩৬; সহীহ বুখারী (তাওহীদ) হা/ ৩৫৯, ৩৬০ (ইফা) হা/ ৩৫২, ৩৫৩; সূনান নাসায়ী হা/ ৭৬৯ (ইফাঃ) হা/ ৭৭০; সহীহ মুসলিম (ইফাঃ) ১০৩৪ (হাঃ একাডেমী) ১০৩৮; সুনান আবূ দাউদ (তাহকিককৃত) হা/ ৬২৬, ৬২৭, ৪১০৪ (ইফাঃ) ৬২৬, ৬২৭, ৪০৫৯ ; দারেমী ১৪১১; সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩২০৪; মিশকাত হা/৭৫৫ ‘ছালাত’ অধ্যায়-৪; সূরা নূর ২৪/৩১; শামসুল হক আযীমাবাদী, আওনুল মা‘বূদ (কায়রো: মাকতাবা ইবনে তায়মিয়াহ, ৩য় সংস্করণ ১৪০৭/১৯৮৭) হা/৪০৮৬।
[2] আবুদাঊদ হা/৬৩৭ ‘ছালাত’ অধ্যায়-২, ‘ছালাতে কাপড় ঝুলানো’ অনুচ্ছেদ-৮৩।
[3] . বুখারী, মিশকাত হা/৪৩১৪ ‘পোষাক’ অধ্যায়-২২।
.
✔ সালাতে ইমামতি ↴
.
মহিলারা পুরুষদের ইমামতি করতে পারবে না। কিন্তু পুরুষেরা সকলের ইমামতি করতে পারবে ৷
[আর-রওযাতুন নাদিইয়াহ ১/৩১২।]
.
মহিলা, মহিলা নামাযীদের ইমামতি করতে পারে। উম্মে অরাকাহ্ বিন নাওফাল (রাঃ) মহানবী (সাঃ)-এর নির্দেশমতে তাঁর পরিবারের মহিলাদের ইমামতি করতেন।
[আবূদাঊদ, সুনান ৫৯১-৫৯২নং]
.
অবশ্য এ ক্ষেত্রে মহিলা ইমাম মহিলাদের কাতার ছেড়ে পুরুষের মত সামনে একাকিনী দাঁড়াবে না। বরং কাতারের মধ্যখানে দাঁড়িয়ে ইমামতি করবে।
[আব্দুর রাযযাক, মুসান্নাফ, মুহাল্লা ৩/১৭১-১৭৩]
আশেপাশে বেগানা পুরুষ না থাকলে সশব্দে তকবীর ও কিরাআত পড়বে।
[মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ্ ৩০/১১৩]
.
✔ ইমামের ভুল হলে ↴
.
সলাতে ইমাম সাহেবের ভুল হলে পুরুষ মুক্তাদি ‘সুবহানাল্লাহ’ বলে ইমাম সাহেবকে সতর্ক করে দিবেন এবং মহিলা মুক্তাদি ‘হাতে তালি বাজিয়ে’ ইমাম সাহেবকে সতর্ক করে দিবেন।
[সহীহ মুসলিম (হাঃ একাডেমী) হা/৮৪০-৮৪২ (ইফা) হা/৮৩৮-৮৪০; সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) হা/ ৬৮৪, ১২০১, ১২০৪, ১২১৮, ১২৩৪, ২৬৯০, ৭১৯০ (ইফা) হা/ ৬৫০, ১১২৮, ১১৩০, ১১৩১, ১১৪৫, ১১৬২, ২৫১১, ৬৭০০; সুনান আবূ দাউদ (তাহকিককৃত) হা/ ৯৩৯-৯৪২; সূনান আত তিরমিজী [তাহকীককৃত] হা/ ৩৬৯; সুনানে আন-নাসায়ী হা/ ৭৮৪, ৭৯৩, ১১৮৩, ১২০৭, ১২০৮, ১২০৯, ১২১০ (ইফা) হা/ ৭৮৫, ৭৯৪, ১২১০, ১২১২, ১২১৩; সুনান ইবনে মাজাহ হা/ ১০৩৪-১০৩৬; আহমাদ ২২২৯৫, ২২৩০১, ২২৩০৯, ২২৩৪১, ২২৩৫৬,৭২৪৩, ৭৪৯৭, ২৭৪২১, ৮৬৭৪, ৯৩০২, ৯৩৮৯, ৯৭৬৪, ৯৮৫৬, ১০২১৩, ১০৪৭০; মুওয়াত্ত্বা মালিক ৩৯২; দারিমী হা/ ১৩৬৩, ১৩৬৪ ৷]
.
✔ মসজিদে গমন ↴
.
মসজিদে পুরুষদের মত জামা‘আতের সাথে পাঁচ ওয়াক্ত ছালাত ও জুম‘আ আদায় করা নারীদের জন্য ফরয নয়। [1]
অবশ্য মসজিদে যেতে তাদেরকে বাধা দেওয়াও যাবে না। এ সময় তারা সুগন্ধি মেখে (বা সৌন্দর্য প্রদর্শন করে) মসজিদে জামা‘আতে যেতে পারবে না।[2]
মহিলাদের জন্য বাড়ীতে গৃহকোণে নিভৃতে একাকী বা জামা‘আতের সাথে ছালাত আদায় করা উত্তম।[3]
[1] . আবুদাঊদ হা/৫৬৭, ৫৭০; আহমাদ হা/২৭১৩৫; ফিক্বহুস সুন্নাহ ১/১৭১।
[2] . আবুদাঊদ হা/৫৬৫; সহীহ মুসলিম (হাঃ একাডেমী) হাঃ নং ৮৭৪-৮৮৪ (ইফা) ৮৭২-৮৮২; সহীহ্ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) ৮৭৩ (ইফা) ৮৩১, মিশকাত হা/১০৫৯-৬১ ‘জামা‘আতে ছালাত ও তার ফযীলত’ অনুচ্ছেদ-২৩; ফিক্বহুস সুন্নাহ ১/১৭১।
[3] . আবুদাঊদ হা/৫৬৭, ৫৭০; মিশকাত হা/১০৬২-৬৩।

কোন মন্তব্য নেই
✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।