৩ শ্রেণীর মানুষের জন্য দূর্ভোগ। যে তিন প্রকার লোকের প্রতি জিবরাঈল (আঃ) এর বদদোয়া।
Views
৩ শ্রেণীর মানুষের জন্য দূর্ভোগ
======================
তিন শ্রেণীর লোক এমন যাদের জন্য জিবরাঈল (আ) বদদোয়া করছেন ও তার সমর্থনে রাসূলুল্লাহ (সা) আমীন বলেছেন। নিম্নে সেই তিন শ্রেণীর বর্ণনা করা হলো:
১। যে সকল লোক রমযান মাসকে পাওয়ার পরও নিজের গোনাহ ক্ষমা করতে পারল না।
২।যারা নিজের পিতামাতাকে জীবিতাবস্থায় পাওয়ার পর তাদের সাথে সদ্ব্যবহার করে জাহান্নামে প্রবেশ করল।
৩।যে সকল লোক তাদের সামনে নবী (সা) এর নাম উল্লেখ হওয়ার পর তার উপর দুরুদ পড়ে না।
উপরোক্ত বিষয় তিনটি প্রমাণ স্বরুপ নিচে কিছু হাদীস উল্লেখ করা হলো:
ইমাম ইবনে হিব্বান (র) মালেক বিন হুয়াইরিস (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন.....একদা রাসূল (সা) মিম্বারে উঠার সময় ১ম যখন সিড়িতে উঠে, বললেন: আমীন।অতপর ২য় সিড়িতে উঠে বললেন: আমীন। অতপর ৩য় সিড়িতে উঠে বললেন: আমীন।
অতপর তিনি বললেন আমার নিকট জিবরাঈল (আ) এসে বললেন, হে মুহাম্মদ (সা)! যে ব্যক্তি রমযান মাসে উপনীত হওয়ার পরও তার জীবনের গোনাহকে ক্ষমা করাতে পারল না, আল্লাহ তাকে রহমত থেকে দূরে রাখুন।
আমি তা শুনে আমীন বলেছি।
তারপর বললেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অথবা তাদের একজনকে পেলো অথচ (তাদের সাথে সদ্ব্যবহার না করে) জাহান্নামে প্রবেশ করল, আল্লাহ তায়ালা তাকেও তার রহমত থেকে দূরে রাখুন। আমি তাতেও আমীন বললাম।
অতপর বললেন, যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ হওয়ার পর আপনার উপর দুরুদ পাঠ করল না সেও আল্লাহ তায়ালার রহমত থেকে দূরে থাকুক। আমি তাতেও আমিন বললাম।
(আল ইহসান ফি তাকরিব সহীহ ইবনে হিব্বান হাদীস নং ৪০৯,২/১৪০, শায়ক শুয়াইব আরনাউত লিখেন হাদীসটি সহীহ)
উপরোল্লেখিত তিন শ্রেণীর মানুষ এমন বদনসীব যাদের জন্য জিবরাঈল (আ) বদদোয়া করেছেন এবং সে দোয়া কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহ (সা) আমীন বলেছেন।
ইমাম তায়ব (র) হাদীসে উল্লেখিত তিন শ্রেণীর ওপর বদদোয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, রাসূলুল্লাহ (সা) এর প্রতি দুরুদ পড়া হলো তার প্রতি সম্মান প্রদর্শনের একটি দিক এবং যে ব্যক্তি আল্লাহ তায়ালার রাসূল ও বন্ধু (সা) কে সম্মান করবে আল্লাহ তায়ালা তাকে সম্মান ও উচ্চ মর্যাদা দান করবেন। আর যে ব্যক্তি রাসূল (সা)কে সম্মান করবে না আল্লাহ তাকে অপদস্থ ও লাঞ্ছিত করবেন।
এ সম্পর্কে মহান আল্লাহ এরশাদ করছেন...
রমযান মাস, যার মধ্যে বিশ্বমানবের জন্য পথ প্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শন ও প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে।
(সূরা বাকারা: ১৮৫)
তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে।
(সূরা বনী ইসরাঈল: ২৩
দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা, আমাদের প্রত্যেককে যেনো এই তিন শ্রেণীর লোকেদের অন্তরভূক্ত না করেন।
আমীন।

কোন মন্তব্য নেই
✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।