জাহান্নামের কিছু কঠিন পরিস্থিতি। জাহান্নামে কিছু কঠিন পরিস্থিতি গুলো কি কি?

Views


জাহান্নামের কিছু কঠিন পরিস্থিতিঃ
১. যাক্কুম গাছ (এর ছড়াগুলো শয়তানের মাথার ন্যায়) খেতে দেওয়া হবে,[সূরা ছাফফাত: ৬৩-৬৯]
২. ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, [ সূরা ছাফফাত: ৬৩-৬৯]
৩. উল্টোভাবে টেনে হেচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে,[সূরা ক্বামার: ৪৭-৪৮]
৪. মরবেও না বাঁচবে না,[সূরা আল: ১৩]
৫. পুঁজ মেশানো পানি পান করতে হবে,[সূরা ইবরাহীম: ১৬-১৭]
৬. আগুণ তাদের মুখ চামড়া দগ্ধ করবে ,[সূরা মুমিনূন: ১০৩-১০৪]
৭. জাহান্নামে সর্বনিম্ন শাস্তি হলো আগুনের ফিতাসহ দুটি জুতা (এতে মাথার মগজ ফুটতে থাকবে) ,[মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা: ৫৪২৩]
৮. চামড়া গলে যাবে, তখন সে স্থানে অন্য চামড়া পুনরায় সৃষ্টি হবে,[সূরা নিসা: ৫৬]
৯. জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী ,[বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫২৩৪]
১০. প্রত্যেক কে জাহান্নামের উপর (পুলসিরাত) দিয়ে অতিক্রম করতে হবে,[সূরা মরিয়ম: ৭১]
১১. ফুটন্ত পানি মাথায় ঢালা হবে(এতে নাড়ি ভুঁড়ি দু'পায়ের মধ্য দিয়ে গলে গলে বের হয়ে যাবে, পুনরায় ঠিক হয়ে যাবে),[সিলসিলা ছহীহা: ১৪৫৫]
১২. 'খোরাসানী' উটের ন্যায় বিরাট বিরাট সাপ রয়েছে (যা একবার দংশন করলে তার বিষ ও ব্যাথা ৪০ বছর পর্যন্ত থাকবে),[আহমাদ, মিশকাত হা: ৫৬৯১]
১৩. জাহান্নামের উত্তাপের তীব্রতা (এতো বেশি যে) একাংশ অপরাংশকে খেয়ে ফেলেছে, [বুখারী, তাহকীকে মিশকাত হা: ৫৯১]
১৪. কিয়ামতের দিন সর্বাপেক্ষা কম ও সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি গোটা দুনিয়ার সম্পদ (যদি থাকতো তা) দিয়ে নিজেকে মুক্ত করতে চাইবে । [বুখারী, মুসলিম, মিশকাত হা:৫৪২৬]

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.