আল-কোরআনের ১০০টি সোনালী উপদেশ আসুন জেনে নেই। উপদেশ গুলো কি কি?

Views

★★কোরআনের ১০০টি সোনালী উপদেশ আসুন জেনে নেই.....

১) তোমরা সত্যকে মিথ্যার সাথে
মিশিয়ে উল্লেখ করোনা ও সত্য গোপন
করোনা। [সূরা বাকারা ২:৪২]
২) সৎকার্য নিজে সম্পাদন করার পর
অন্যদের করতে বলো। [সূরা বাকারা
২:৪৪]
৩) পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি
করো না। [সূরা বাকারা ২:৬০]
৪)কারো মসজিদ যাওয়ার পথে বাধা
সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]
৫) কারো অন্ধ অনুসরণ করো না। [সূরা
বাকারা ২:১৭০]
৬)  প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা
বাকারা ২:১৭৭]
৭) ঘুষ আদান-প্রদানে লিপ্ত হয়ো না।
[সূরা বাকারা ২:১৮৮]
৮) সীমালংঘন ক'রোনা কেননা
আল্লাহ সীমালংঘন কারীকে পছন্দ
করেননা [সূরা বাকারা ২:১৯০]
৯) আল্লাহর রাস্তায় ব্যয় কর [সূরা
বাকারা ২:১৯৫]
১০) অনাথদের রক্ষণাবেক্ষণ করো। [সূরা
বাকারা ২:২২০]
১১) রজঃস্রাব কালে যৌনসঙ্গম করো
না। [সূরা বাকারা ২:২২২]
১২) শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও।
[সূরা বাকারা ২:২৩৩]
১৩) সৎগুণ দেখে শাসক নির্বাচন করো।
[সূরা বাকারা ২:২৪৭]
১৪) দ্বীনের ব্যাপারে কোনো
জবরদস্তি নেই। [সূরা বাকারা ২:২৫৬]
১৫) প্রতিদান কামনা করে দানকে
বিনষ্ট করো না। [সূরা বাকারা ২:২৬৪]
১৬) প্রয়োজনে সহযোগিতা করো। [সূরা
বাকারা ২:২৭৩]
১৭) সুদ গ্রহণ করনা। [সূরা বাকারা ২:২৭৫]
১৮) যদি ঋণীঅভাবগ্রস্ত হয় তবে তাকে
সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। [সূরা
বাকারা ২:২৮০]
১৯) ঋণের বিষয় লিখে রাখো। [সূরা
বাকারা ২:২৮২]
২০) আমানত রক্ষা করো। [সূরা বাকারা
২:২৮৩]
২১) গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং
পরনিন্দা করো না। [সূরা বাকারা
২:২৮৩]
২২) সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন
করো। [সূরা বাকারা ২:২৮৫]
২৩) আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর
বোঝা চাপিয়ে দেননা, সে তাই পায়
যা তার অর্জন [সূরা বাকারা ২:২৮৬]
২৪) তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন
হয়ো না। [সূরা আল-ইমরান ৩:১০৩]
২৫) তোমাদের মধ্যে এমন একটা দল
থাকা উচিত যারা আহবান জানাবে
সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল
কাজের এবং বারণ করবে অন্যায় কাজ
থেকে।
[সূরা আল-ইমরান ৩:১০৪]
২৬) রূঢ় ভাষা ব্যবহার করো না। [সূরা
আল-ইমরান ৩:১৫৯]
২৭ এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে
গভীর চিন্তাভাবনা করো। [সূরা আল-
ইমরান ৩:১৯১]
২৮) পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের
সমান প্রতিদান পাবে। [সূরা আল-ইমরান
৩:১৯৫]
২৯) মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের
মাঝে বন্টন করতে হবে। [সূরা নিসা ৪:৭]
৩০) সম্পদের উত্তরাধিকারে
নারীদেরও সুনির্দিষ্ট অধিকার আছে।
[সূরা নিসা ৪:৭]
৩১) অনাথদের সম্পদ আত্মসাৎ করো না।
[সূরা নিসা ৪:১০]
৩২) যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের
বিবাহ করো না। [সূরা নিসা ৪:২৩]
৩৩) অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো
না। [সূরা নিসা ৪:২৯]
৩৪) পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ
ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে। [সূরা
নিসা ৪:৩৪]
৩৫) অন্যদের জন্য সদাচারী হও। [সূরা
নিসা ৪:৩৬]
৩৬) কার্পণ্য করো না এবং অন্যকে
কার্পণ্যের শিক্ষা দিওনা । [সূরা
নিসা ৪:৩৭]
৩৭) বিদ্বেষী হয়ো না। [সূরা নিসা
৪:৫৪]
৩৮) মানুষের সাথে ন্যায়বিচার করো।
[সূরা নিসা ৪:৫৮]
৩৯) একে অপরকে হত্যা করো না। [সূরা
নিসা ৪:৯২]
৪০) বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে
বিতর্ক করো না। [সূরা নিসা ৪:১০৫]
৪১) ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো।
[সূরা নিসা ৪:১৩৫]
৪২) সৎকার্যে পরস্পরকে সহযোগিতা
করো। [সূরা মায়িদা ৫:২]
৪৩) সীমালঙ্ঘনের ব্যাপারে একে
অন্যের সহায়তা করো না। [সূরা
মায়িদা ৫:২]
৪৪) মৃত পশু, রক্ত ও শূয়োরের মাংস
নিষিদ্ধ। [সূরা মায়িদা ৫:৩]
৪৫) সৎপরায়ণ হও। [সূরা মায়িদা ৫:৮]
৪৬) অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি
দাও। [সূরা মায়িদা ৫:৩৮]
৪৭) পাপ ও অবৈধ জিনিসের পেছনে
শ্রম ব্যয় করোনা। [সূরা মায়িদা ৫:৬৩]
৪৮) মাদক দ্রব্য বর্জন করো। [সূরা মায়িদা
৫:৯০]
৪৯) জুয়া খেলো না। [সূরা মায়িদা
৫:৯০]
৫০) ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের
গালমন্দ করো না। [সূরা মায়িদা ৫:১০৮]
৫১) আধিক্য সত্যের মানদণ্ড নয়। [সূরা
আন’আম ৬:১১৬]
৫২) মানুষকে প্রতারণা করার জন্য ওজনে
কম দিও না। [সূরা আন’আম ৬:১৫২]
৫৩) অহংকার করো না। [সূরা আ’রাফ
৭:১৩]
৫৪) পানাহার করো, কিন্তু অপচয় করো
না। [সূরা আ’রাফ ৭:৩১]
৫৫) সালাতে উত্তম পোশাক পরিধান
করো। [সূরা আ’রাফ ৭:৩১]
৫৬) অন্যদের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো।
[সূরা আ’রাফ ৭:১৯৯]
৫৭) যুদ্ধে ভীত হয়ে পশ্চাদ্মুখী হয়ো না।
[সূরা আনফাল ৮:১৫]
৫৮) যারা নিরাপত্তা কামনা করছে
তাদের সহযোগিতা করো ও
নিরাপত্তা দাও। [সূরা তওবা ৯:৬]
৫৯) পবিত্র থেকো। [সূরা তওবা ৯:১০৮]
৬০) আল্লাহ্ তাআলার অনুগ্রহ হতে
নিরাশ হয়ো না। [সূরা ইউসুফ ১২:৮৭]
৬১) যারা অজ্ঞতাবশত ভুলত্রুটি করে
আল্লাহ্ তাআলা তাদেরকে ক্ষমা
করবেন। [সূরা নাহ্ল ১৬:১১৯]
৬২) জ্ঞান ও প্রজ্ঞা ও উত্তম যুক্তি
দ্বারা আল্লাহ্ তা'আলার প্রতি
আহ্বান করো। [সূরা নাহ্ল ১৬:১২৫]
৬৩) কেউ কারো পাপের বোঝা বহন
করবে না। [সূরা ইসরা ১৭:১৫]
৬৪) পিতামাতার সাথে সদ্ব্যবহার
করো। [সূরা ইসরা ১৭:২৩]
৬৫) পিতামাতাকে অশ্রদ্ধা করে "উহ!"
শব্দটিও বলো না এবং তাদের জন্য
দো'আ কর [সূরা ইসরা ১৭:২৩ ও ২৪]
৬৬) অর্থ অপচয় করো না। [সূরা ইসরা
১৭:২৯]
৬৭) দারিদ্রের আশঙ্কায়
সন্তানসন্ততিকে হত্যা করো না। [সূরা
ইসরা ১৭:৩১]
৬৮) অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না।
[সূরা ইসরা ১৭:৩২]
৬৯) যে বিষয়ে জ্ঞান নেই তার
অনুবর্তী হয়ো না। [সূরা ইসরা ১৭:৩৬]
৭০) শান্তভাবে কথা বলো। [সূরা ত্বা-
হা ২০:৪৪]
৭১) অনর্থ জিনিস থেকে দূরে থেকো।
[সূরা মু’মিনুন ২৩:৩]
৭২) অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ
করো না। [সূরা নূর ২৪:২৭]
৭৩) পুরুষ ও নারী উভয়ে নিজের দৃষ্টিকে
অবনত রেখে নিজের গোপনাংগ
হিফাজত করবে, নারীরা
নিজেদেরকে ঢেকে (পর্দা) রাখবে
[সূরা নূর ২৪:৩০ ও ৩১]
৭৪) বিনা অনুমতিতে পিতামাতার
ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। [সূরা নূর
২৪:৫৮]
৭৫) বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো।
[সূরা ফুরকান ২৫:৬৩]
৭৬) এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ
ক'র এবং অনর্থ সৃষ্টি ক'রনা [সূরা কাসাস
২৮:৭৭]
৭৭) আল্লাহ্র সাথে অন্য কোনো
বাতিল উপাস্যকে ডেকো না। [সূরা
কাসাস ২৮:৮৮]
৭৮) সমকামিতায় লিপ্ত হয়ো না। [সূরা
আন্কাবুত ২৯:২৯]
৭৯। সৎকার্যের আদেশ করো এবং
অসৎকার্য হতে নিষেধ করো। [সূরা
লোকমান ৩১:১৭]
৮০) দম্ভভরে ভুপৃষ্ঠে বিচরণ করো না।
[সূরা লোকমান ৩১:১৮]
৮১) কণ্ঠস্বর অবনমিত রেখো। [সূরা
লোকমান ৩১:১৯]
৮২) নারীরা যেন অন্ধকার যুগের মত
অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের
সৌন্দর্য মেলে না ধরে। [সূরা আহ্যাব
৩৩:৩৩]
৮৩) আল্লাহ্ তাআলা যাবতীয় পাপ
মোচন করে দিতে পারেন। [সূরা যুমার
৩৯:৫৩]
৮৪) আল্লাহ্ তাআলার অনুগ্রহ হতে
নিরাশ হয়ো না। [সূরা যুমার ৩৯:৫৩]
৮৫) ভালো দ্বারা মন্দ প্রতিহত করো।
[সূরা হা-মিম সাজদা ৪১:৩৪]
৮৬) যেকোনো বিষয়ে পরামর্শের
মাধ্যমে সিদ্ধান্ত নাও। [সূরা শূরা
৪২:৩৮]
৮৭) মানুষের সাথে মানিয়ে চলার
চেষ্টা করো। [সূরা হুজরাত ৪৯:৯]
৮৮) কাউকে পরিহাস করো না। [সূরা
হুজরাত ৪৯:১১]
৮৯) সন্দেহ থেকে বিরত থেকো। [সূরা
হুজরাত ৪৯:১২]
৯০) পরনিন্দা করো না। [সূরা হুজরাত
৪৯:১২]
৯১) সবচেয়ে আল্লাহ্ভীরু ব্যক্তিই
সবচেয়ে সম্মানীয়। [সূরা হুজরাত ৪৯:১৩]
৯২) অতিথির সম্মান করো। [সূরা
যারিয়াত ৫১:২৬]
৯৩) দাতব্যকার্যে অর্থ ব্যয় করো। [সূরা
হাদিদ ৫৭:৭]
৯৪) দ্বীনের মধ্যে বৈরাগ্যের কোনো
স্থান নেই। [সূরা হাদিদ ৫৭:২৭]
৯৫) জ্ঞানীজনকে আল্লাহ্ তাআলা
সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন। [সূরা
মুজাদালাহ্ ৫৮:১১]
৯৬) অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ
করো। [সূরা মুমতাহিনাহ্ ৬০:৮]
৯৭) লোভ-লালসা থেকে সুরক্ষিত
থেকো। [সূরা তাগাবুন ৬৪:১৬]
৯৮) আল্লাহ্ তাআলার নিকট
ক্ষমাপ্রার্থনা করো। তিনি
মহাক্ষমাশীল ও অসীম দয়ালু। [সূরা
মুযযাম্মিল ৭৩:২০]
৯৯) ভিক্ষুককে ধমক দিও না। [সূরা যুহা
৯৩:১০]
১০০) অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি
উৎসাহ প্রদান করো। [সূরা মা’ঊন ১০৭:৩]

❤আলহামদুলিল্লাহ ❤

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.